বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ৫০৬ কোটি টাকা ব্যায়ে কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত উপকূলে ৪ কিলোমিটার সড়ক ও বেড়িবাঁধ নির্মানের প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে থাকবে সূরক্ষা ওয়াল ও স্লুইসগেট। যাতে করে উপকূলের জমিগুলো লবনাক্ত পানি ঢুকতে না পারে। কৃষি কাজের আবাদ হয়। এই সড়ক দিয়ে সকল গাড়ি ও মানুষ নির্ভিঘ্নে চলাচল করবে। এ সকল উন্নয়নমূলক কাজগুলো যেন স্থায়ীত্ব হয় সেদিকে মনযোগী হতে বলেন তিনি। বাঁশবাড়িয়া-সদ্বীপ ফেরিঘাট এলাকাকে ঘিরে অর্থনৈতিক বিনিয়োগের হাব করার চেষ্টা চলছে। ইতিমধ্যে এ এলাকায় একটি এলএনজি টার্মিনাল করা যায় কী না সার্ভে করা হয়েছে ।
শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন শেষে নির্দেশনামূলক কথা বলেন উপদেষ্টা।
তিনি আর বলেন, চলতি বর্ষা মৌসুমে নব নির্মিত বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সংষ্কার করা হয়েছে।
ফেরিতে বাস যাত্রীদের সব সময় অগ্রধিকার থাকবে। পন্যবহরণকারী গাড়িগুলো পযায়ক্রমে যাবে।
তিনি আরও বলেন, শুধু সন্দ্বীপ –বাঁশবাড়িয়া নয় ফেরিঘাটের হচ্ছে, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়াসহ বিভিন্ন স্থানে। যাতে জনগণ স্বাচ্ছন্দে নিজভূমিতে যেতে পারে। দূর্ভোগ পোহাতে না হয়।
অথচ গত ৫০ বছরে উপকূলের মানুষ যাতায়াত করার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যারা দায়িত্বে ছিলেন তারা তা করেনি। মানবিক এ কাজ থেকে বিরত ছিল তারা। ফেরি চলাচল নির্ভিঘ্ন করতে আগামী এক মাসের মধ্যে ড্রেজিং কাজ শেষ করতে হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশল স্বপন কুমার বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী তানজীর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, বিআইডব্লিউটিএ
চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি, চট্টগ্রাম পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |