সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সাজ্জাদ, এসআই রিমন ঘোষ সহ
পুলিশ সদস্যরা শাপলা আবাসিক মডেল পল্লী এলাকায় ফারুক সওদাগরের বাড়ির সামনে আবুল হোসেনের জায়গার বাউন্ডারির ভেতরে একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে থাকা পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তারেক আকবরের বিরুদ্ধে ৯টি মামলা এবং ২টি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দু'জনই স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা নং ০৬(১২)২৫ রুজু করে যথাযথ প্রহরায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি মোঃ আরিফুর রহমান জানান,
আইনের বাইরে কোনো অপরাধী নেই। এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |