| বঙ্গাব্দ
ad728
ad728

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন শহীদ ওসমান হাদি: তারেক রহমান

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 25-12-2025 ইং
  • 143633 বার পঠিত
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন শহীদ ওসমান হাদি: তারেক রহমান
ছবির ক্যাপশন: রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এবং জনগণ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন—ওসমান হাদিসহ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং বিগত স্বৈরাচারী শাসনামলে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন—তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়ানো একটি রাষ্ট্র, যেখানে সবাই মিলে কাজ করবে এবং মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্যশীল হতে হবে।

বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে তরুণরাই। গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে এবং অর্থনৈতিক ভিত মজবুত করে দেশ গড়ার দায়িত্ব আজ থেকেই তরুণ প্রজন্মকে গ্রহণ করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর