| বঙ্গাব্দ
ad728
ad728

পতেঙ্গা থানার অভিযানে প্লাস্টিক দানা আত্মসাতের মূলহোতা গ্রেফতার, উদ্ধার ২৬০ ব্যাগ মালামাল

রিপোর্টারের নামঃ আব্দুল আউয়াল মুন্না
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 37501 বার পঠিত
পতেঙ্গা থানার অভিযানে প্লাস্টিক দানা আত্মসাতের মূলহোতা গ্রেফতার, উদ্ধার ২৬০ ব্যাগ মালামাল
ছবির ক্যাপশন: অভিযানে উদ্ধার করা প্লাস্টিক দানা ও আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর পতেঙ্গা মডেল থানার অভিযানে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

মামলার বাদী মোঃ ওবাইদুল হক খসরু পতেঙ্গা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি চট্টগ্রাম নামীয় একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের ম্যানেজার। প্যারাগন প্লাস্টিক লিমিটেড-এর আমদানিকৃত প্লাস্টিক দানা ফ্যাক্টরিতে পৌঁছে দিতে মোকাম লিমিটেডের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। ওই গাড়িতে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা, যার আনুমানিক মূল্য ৪২ লাখ ৬৪ হাজার টাকা, লোড করা হয়।

এজাহারে আরও বলা হয়, চালক মোঃ রাশেদ-কে মালামালের চালান বুঝিয়ে দেওয়া হলেও তিনি নির্ধারিত ফ্যাক্টরিতে মালামাল পৌঁছে না দিয়ে সহযোগীদের সহায়তায় তা আত্মসাৎ করেন। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর মোস্তফা আহম্মেদ-এর নেতৃত্বে একাধিক টিম অভিযান শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ১১ মে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত ইমাম আলী @ ইমন-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মোঃ রাশেদ-কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের টঙ্গী পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মোঃ আশরাফ আলী সিকদার-কে আটক করা হয়।

পুলিশ জানায়, আসামির দেখানো মতে টঙ্গী পশ্চিম থানাধীন একটি গোডাউন থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গা মডেল থানা জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর