| বঙ্গাব্দ
ad728
ad728

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা সহায়তা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ২৪
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 345 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা সহায়তা
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে সরকার।

দেশে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য গত তিন বছরের বেশি সময়ে ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে মোট ৫ হাজার ৮৪ জন এই সহায়তার আওতায় এসেছেন।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় সেশনের সপ্তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, সরকারি এই আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের কল্যাণ তহবিল থেকে সহায়তা পেয়েছেন।

সরকারের এই উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘবে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর