| বঙ্গাব্দ
ad728
ad728

রাজধানীতে অঞ্চলভেদে ভিন্ন রঙের ই-রিকশা, লাইসেন্স ছাড়াই চলবেন চালক

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 171 বার পঠিত
রাজধানীতে অঞ্চলভেদে ভিন্ন রঙের ই-রিকশা, লাইসেন্স ছাড়াই চলবেন চালক
ছবির ক্যাপশন: ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি অঞ্চল নির্ধারণের পরিকল্পনা নিয়েছে সরকার।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি অঞ্চলের রিকশার জন্য নির্ধারণ করা হবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলাচল করতে পারবে না।

রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত ব্যাটারিচালিত রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ, অঞ্চলভিত্তিক নিবন্ধন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর