| বঙ্গাব্দ
ad728
ad728

ব্যাট হাতে ফখরের তাণ্ডব, স্পর্শ করলেন ২৮ বছর আগের রেকর্ড

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 2598 বার পঠিত
ব্যাট হাতে ফখরের তাণ্ডব, স্পর্শ করলেন ২৮ বছর আগের রেকর্ড
ছবির ক্যাপশন: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ফখর জামান।


পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান ওয়ানডে ক্রিকেটে স্বদেশি কিংবদন্তি সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তিনি।


শনিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে ৩২৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৪ বলে নিজের ১২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ফখর।


শেষ পর্যন্ত ৯৯ বলে ১২৭ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা।


এই সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের হয়ে দ্বিতীয় শতকের মালিক হলেন ফখর। এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি।


এর ফলে টুর্নামেন্টের ফাইনালে দুটি সেঞ্চুরি করার পাকিস্তানি ব্যাটারদের তালিকায় সাঈদ আনোয়ারের পাশে জায়গা করে নিলেন ফখর। আনোয়ার ১৯৯৩ ও ১৯৯৮ সালের দুটি ফাইনালে সেঞ্চুরি করেছিলেন।


ফখরের ১২৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে তিন উইকেটে জয় পায়। একই সঙ্গে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিতে নেয় স্বাগতিকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর