দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ নিয়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ নিয়ে এসেছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ পর্যায়ে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে—এমনটি বলা যাচ্ছে না।
এদিকে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |