| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টসের যাচাই-বাছাই কার্যক্রম নিয়ে মতবিনিময়

রিপোর্টারের নামঃ মু সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 1479 বার পঠিত
কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টসের যাচাই-বাছাই কার্যক্রম নিয়ে মতবিনিময়
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)-এর যাচাই-বাছাই কার্যক্রম সফল করতে চট্টগ্রামের কর্ণফুলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদুয়ানুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দীন সবুজ।


সভায় ইউনিয়নভিত্তিক যাচাই-বাছাই কার্যক্রমের অগ্রগতি, প্রস্তুতি, আয়োজনের কৌশল এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।


সভাপতির বক্তব্যে মো. রিদুয়ানুল ইসলাম বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করছে। এ উদ্যোগ শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করার পাশাপাশি ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে ভূমিকা রাখবে।


তিনি যাচাই-বাছাই কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, সংগঠক ও সবার সহযোগিতা কামনা করেন।


সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।


আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর