| বঙ্গাব্দ
ad728
ad728

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ২২ লাখ টাকার জাল ও মাছ উদ্ধার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 20-01-2026 ইং
  • 161200 বার পঠিত
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ২২ লাখ টাকার জাল ও মাছ উদ্ধার
ছবির ক্যাপশন: বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দকৃত অবৈধ ট্রলিং বোট ও সামুদ্রিক মাছ।

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ বিপুল পরিমাণ ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) মধ্যরাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি আভিযানিক দল চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্শ্ববর্তী নদীর তীরে বোটটি রেখে লোকালয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল বোটটি তল্লাশি করে আনুমানিক ২২ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল এবং প্রায় ২ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করে। এসব সামগ্রীসহ ট্রলিং বোটটি জব্দ করা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে সব ধরনের অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং উদ্ধারকৃত ট্রলিং জাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ জরিমানা হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর