| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় বজ্রপাতে তিন গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-04-2026 ইং
  • 16281 বার পঠিত
লোহাগাড়ায় বজ্রপাতে তিন গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় বজ্রপাতে মারা যাওয়া গরুগুলো দেখে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক আবদুর রহিমের পরিবার।

আবছার উদ্দিন, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়ায় বজ্রপাতে তিনটি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ চাঁন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক স্থানীয় মৃত কবির আহমদের ছেলে আবদুর রহিম। নিহত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হলে বজ্রপাতও শুরু হয়। এ সময় বাড়ির উঠানে থাকা গরুগুলোকে দ্রুত গোয়ালঘরে নিয়ে যান আবদুর রহিম। কিন্তু কিছুক্ষণ পর বজ্রপাতে গোয়ালঘরের ভেতরেই তিনটি গরুর মৃত্যু হয়। বৃষ্টি শেষে গোয়ালঘরে গিয়ে গরুগুলোকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ভেঙে পড়েন তিনি।

চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুর রহিম একজন দরিদ্র কৃষক। অনেক কষ্টে তিনি গরুগুলো লালন-পালন করছিলেন। তিনটির মধ্যে দুটি তার নিজের এবং একটি বর্গা নেওয়া ছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, “এটি একজন দরিদ্র কৃষকের জন্য বড় ধরনের ক্ষতি। সরকারিভাবে ক্ষতিপূরণ দিলে তিনি কিছুটা স্বস্তি পাবেন।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তৈয়ব উল্যাহ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, পরে বিষয়টি জেনেছেন।

ক্ষতিগ্রস্ত আবদুর রহিমের স্ত্রী পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বজ্রপাতের সময় দ্রুত গরুগুলো গোয়ালঘরে নেওয়ার পরই এ দুর্ঘটনা ঘটে। তিনি সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই কৃষক পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করা হোক।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর