কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। সরকারি ও বেসরকারি উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবার চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর ১১টি কেন্দ্র এবং জেলার বিভিন্ন উপজেলার ৪০টি কেন্দ্রে মোট ৩১ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
প্রথম দিনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাই ও স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উক্ত কেন্দ্রে মোট ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৪ জন উপস্থিত ছিল। কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |