| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে উচ্চশিক্ষা সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নামঃ মু সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 165 বার পঠিত
কর্ণফুলীতে উচ্চশিক্ষা সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে উচ্চশিক্ষা সেমিনার ও নবীন বরণ অনুষ্ঠান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) কর্ণফুলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমরান হোসেন। সঞ্চালনা করেন ইমতিয়াজ জাবেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নুর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান আয়েশা আফরিন এবং প্রক্টর কামরুল হাসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যালামনাই সদস্য সালেহ জহুর, উপদেষ্টা কামরুল ইসলাম পাভেল ও সহকারী উপদেষ্টা সাইফুদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে অ্যাডভোকেট হালিম, কামরুল ইসলাম বাবু, জাবেদ হোসেন ইমন ও শাহাদাত হোসেনসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।


সেমিনারে উচ্চশিক্ষার গুরুত্ব, উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং একাডেমিক ও পেশাগত জীবনে সফলতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।


আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্চশিক্ষা সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর