চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশে সার্বজনীন কোজাগরী লক্ষ্মীপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। পূজার আয়োজন সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা ও পরিশ্রম করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সার্বজনীন কাশিয়াইশ কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন পরিষদ।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সার্বজনীন কাশিয়াইশ কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সবার জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।
পূজা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক মেম্বার মনোতোষ দত্ত মুন্না, জুলু মজুমদার মেম্বার ও নিউটন তালুকদার মেম্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন বাবুন তালুকদার।
পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশনা দর্শনার্থীদের আনন্দিত করে। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পূজা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক পরিষদের সভাপতি শংকর সেন, সাধারণ সম্পাদক দুর্জয় চক্রবর্তী ও অর্থ সম্পাদক অর্পণ চক্রবর্তী সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও সদস্যরা জানান, সবার সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এবারের কোজাগরী লক্ষ্মীপূজার আয়োজন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে। এ জন্য তাঁরা আয়োজনে সহযোগিতাকারী ব্যক্তি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সার্বজনীন কাশিয়াইশ কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করা হয়।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |