| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি ও কার্তুজ উদ্ধার

রিপোর্টারের নামঃ মোস্তফা জাহেদ
  • আপডেট টাইম : 05-11-2026 ইং
  • 112 বার পঠিত
ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি ও কার্তুজ উদ্ধার
ছবির ক্যাপশন: ফেনীর মধ্যম চাড়িপুর থেকে উদ্ধার করা দুটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ।

ফেনীর মহিপাল এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে ফেনী সদর থানার মধ্যম চাড়িপুর এলাকার বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সংস্থাটির একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর