| বঙ্গাব্দ
ad728
ad728

হালিশহরে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 1874 বার পঠিত
হালিশহরে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: চট্টগ্রামের হালিশহরে বিশেষ অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর হালিশহরে পুলিশের বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ ইয়ার মোহাম্মদ প্রকাশ বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের নেতৃত্বে এসআই মো. মঞ্জু ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান-৪২ পরিচালনাকালে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মো. মঞ্জু বাদী হয়ে হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নম্বর-৬ এবং জিআর নম্বর-১৭৪ মূলে নথিভুক্ত করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর