| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে আশার ৩ লাখ ৭৩ হাজার সদস্য, ঋণ বিতরণের লক্ষ্য ৩৫০০ কোটি টাকা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 45 বার পঠিত
চট্টগ্রামে আশার ৩ লাখ ৭৩ হাজার সদস্য, ঋণ বিতরণের লক্ষ্য ৩৫০০ কোটি টাকা
ছবির ক্যাপশন: চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আশার কার্যক্রম ও আগামী অর্থবছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা।

চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণসেবা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। ২০২৬-২৭ অর্থবছরে বিভাগজুড়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। বর্তমানে সদস্যদের কাছে ঋণের স্থিতি ১ হাজার ৩৫৩ কোটি ৬৮ লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরের স্টেশন রোডের দি এলিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় আশার ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি।

সভাপতিত্ব করেন আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এম এম নফিজ মাহমুদ। সংস্থাটির কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম। এ সময় সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চট্টগ্রাম বিভাগে আশার ১৫৭টি শাখার মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আওতায় বিভাগের ৫৩টি কেন্দ্রে ১৫ হাজার ২০২ জন শিক্ষার্থীকে নিয়ে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি চালু রয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ৩১ হাজার ৪১১ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। একই সময়ে দুটি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬ হাজার ৯২১ জন রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫ সালে ৩১২ জন সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে ৪ লাখ ৬২ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৫৮ জন সদস্যের মৃত্যুদাবি বাবদ ৩ কোটি ৭০ লাখ টাকা এবং ৫১ জন সদস্যকে অবসর ভাতা হিসেবে এককালীন ৭ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে ২ হাজার শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি পরিচালনা করেছে সংস্থাটি। ২০২৫ সালে প্রতি মাসে পাঁচজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার মাধ্যমে মোট ৯ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সভায় আশার কর্মকর্তারা জানান, ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর