| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে বিআরটিএর অভিযান, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 3380 বার পঠিত
সীতাকুণ্ডে বিআরটিএর অভিযান, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে যানবাহনের অনিয়মের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রামের সীতাকুণ্ডে যানবাহন চলাচল, পার্কিং ও প্রয়োজনীয় কাগজপত্রের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কারখানা ও পরিবহন কোম্পানির ডিপো এলাকায় এ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ চট্টগ্রামের নির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের যানবাহন সংশ্লিষ্টদের পার্কিং, যানবাহন চলাচল ও রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় রুট পারমিট, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া যানবাহন চালানো, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র বিশৃঙ্খলভাবে পার্কিংয়ের দায়ে ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে শুধু জরিমানা আদায় নয়, সংশ্লিষ্ট যানবাহনের চালক ও মালিকদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সড়কে দুর্ঘটনা ও যানজট এড়াতে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক মো. মুজিবসহ বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর