| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে হারানো ১৯ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করল ৯ এপিবিএন

রিপোর্টারের নামঃ পরিতোষ বড়ুয়া
  • আপডেট টাইম : 25-08-2025 ইং
  • 109318 বার পঠিত
চট্টগ্রামে হারানো ১৯ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করল ৯ এপিবিএন
ছবির ক্যাপশন: চট্টগ্রামে হারানো ১৯ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করল ৯ এপিবিএন

চট্টগ্রাম: ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ষোলশহর, চট্টগ্রামের উদ্যোগে বিভিন্ন থানার জিডি সূত্রে উদ্ধারকৃত ১৯টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।


অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দের তত্ত্বাবধানে এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব দীপক জ্যোতি খীসার দিক-নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের “সাইবার টিম” দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইলগুলো উদ্ধার করে।


উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে— Oneplus Nord CE, I Phone 11, Samsung Galaxy A32, Redmi 10C, Oppo A16, Samsung Galaxy A03 Core, Samsung Galaxy A52, Redmi 13, Realme C25, Oppo K12X, Redmi Note 12, Tecno Camon 12, Samsung Galaxy F22, Oppo A92, Vivo Y20, Vivo Y19s, Realme C30, Oppo A16 প্রভৃতি।


হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক মহোদয় মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। হারানো ফোন ফিরে পেয়ে সাজ্জাদ হোসেন, আবদুল আহাদ চৌধুরী, আলেয়া খানম স্মৃতি, হাবিবা আকতার, রিপন বড়ুয়া, মোঃ আলাউদ্দিন, সানজিদা রিয়া সুসমি, মোঃ এরফান, মোঃ সলিম উল্লাহ, নাজমুন সাকিব সিহান, ফয়সাল আহমাদ, মোছাঃ নুরজাহান বেগম চৌধুরী, মোসাঃ শরিফা জামান চৌধুরী, পল্লব রুদ্র, মোঃ হাসান, মোঃ রাকিব, মোঃ উমর ফারুক, মোঃ গোলাম ফারুক এবং শিরিনা আক্তার ৯ এপিবিএনের এ সেবামূলক কর্মকাণ্ডের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ অহিদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম এন্ড এডমিন) জনাব কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এ্যাডজুট্যান্ট) জনাব অংশু কুমার দেবসহ সাইবার টিমের কর্মকর্তাবৃন্দ।


৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম জানায়— জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা বদ্ধপরিকর।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর