| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা–২০২৫: ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 24-09-2025 ইং
  • 235816 বার পঠিত
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা–২০২৫: ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আজ ২৩ সেপ্টেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে একটি ট্রাফিক “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আজ ২৩ সেপ্টেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে একটি ট্রাফিক “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম। সভায় নগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা, যানবাহনের পার্কিং নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নগরীতে বিপুল জনসমাগম ঘটে, তাই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাকে হতে হবে সুসংগঠিত ও কার্যকর। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প রুট ও কঠোর পার্কিং নিয়ন্ত্রণের মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে। সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করছি, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।”


সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর