| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমানা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 30-09-2025 ইং
  • 237402 বার পঠিত
চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমানা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার
ছবির ক্যাপশন: চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমানা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

  চট্টগ্রাম জেলার পুলিশ সুপার  মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমানা সংলগ্ন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন



তিনি এ সময় রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কদমতলী এলাকার শ্রী শ্রী জ্বালা কুমারী সর্বজনীন মাতৃমন্দির পূজা মণ্ডপে গিয়ে উপস্থিত পূজারী, আয়োজক কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।


পুলিশ সুপার পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস প্রদান করেন। তিনি আয়োজকদের সাথে কথা বলে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা কামনা করেন এবং ভক্তদের নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।


চট্টগ্রাম জেলা পুলিশ সর্বসাধারণের সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর