ঢাকা, ১১ অক্টোবর:
বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী হচ্ছেন ব্যারিস্টার নুসরাত খান।
শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে একটি ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে আংটি পরানোর মাধ্যমে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাগদানের পরবর্তী ধাপে খুব শিগগিরই রাজধানীতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেখানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |