| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে ডিবির অভিযান: চোলাই মদ, সরঞ্জাম ও কাঁচামালসহ যুবক আটক

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 20-10-2025 ইং
  • 206004 বার পঠিত
চট্টগ্রামে ডিবির অভিযান: চোলাই মদ, সরঞ্জাম ও কাঁচামালসহ যুবক আটক
ছবির ক্যাপশন: বন্দর বিভাগে রবিশেষ অভিযানে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জামাদিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম নগরের বন্দর বিভাগে রবিশেষ অভিযানে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জামাদিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল বড়ুয়া ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে ডবলমুরিং থানাধীন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইদ্রিস মঞ্জিল নামের একটি ভবনের পঞ্চম তলার সিঁড়ির বাম পাশে ভাড়াবাসায় অভিযান চালিয়ে পলাশ চাকমা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার ভাড়াবাসা থেকে ৫১০ লিটার দেশীয় চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, পলাশ চাকমা দীর্ঘদিন ধরে ঐ বাসায় অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে স্থানীয় এলাকায় পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর