| বঙ্গাব্দ
ad728
ad728

সিএমপিতে রদবদল: কর্ণফুলীসহ চার থানায় নতুন ওসি

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 22-10-2025 ইং
  • 191988 বার পঠিত
সিএমপিতে রদবদল: কর্ণফুলীসহ চার থানায় নতুন ওসি
ছবির ক্যাপশন: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বদলির এ আদেশে কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী থানার ওসিদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

সিএমপি সূত্র জানায়, কর্ণফুলী থানার বর্তমান ওসি মুহাম্মদ শরীফকে সন্ত্রাস দমন ও বিশেষ শাখা (সিটিএসবিতে) বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহেদুল ইসলাম। 

রংপুর জেলার বাসিন্দা জাহেদুল ইসলাম এর আগে রাঙ্গুনিয়া ও সাতকানিয়া থানায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামানকে বদলি করা হয়েছে ইপিজেড থানায়। ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়া নতুন দায়িত্ব পেয়েছেন পাহাড়তলী থানায়, আর পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে বায়েজিদ থানায়।

সিএমপির একাধিক সূত্র বলছে, প্রশাসনিক কারণে এই রদবদল করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর