সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৮ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম চত্বর।
হাফেজ মোশাররফ হোসাইনের সঞ্চালনা ও জহির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মফিজুর রহমান আল-আযহারী।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়— সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে আলোচনা সভা। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা আবৃত্তি, ইসলামিক সংগীত ও নাটিকা পরিবেশন করে। বিশেষভাবে ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ আবু সাঈদের ঘটনাকে কেন্দ্র করে পরিবেশিত নাটিকাটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
পরে বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ মাওলানা তারেক বলেন,
“আমরা প্রথমে শুধু মহিলাদের নিয়ে হিফয মাদ্রাসা চালু করি। তবে অভিভাবকদের আগ্রহের কারণে খুব শিগগিরই পুরুষ বিভাগের একটি শাখা চালু করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ আনিসুর রহমান এবং সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ আলী।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |