| বঙ্গাব্দ
ad728
ad728

মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ: সজীব ওয়াজেদ জয়

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 19-11-2025 ইং
  • 174933 বার পঠিত
মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ: সজীব ওয়াজেদ জয়
ছবির ক্যাপশন: ভারতের এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, সংকটের সময় ভারত তার মায়ের জীবন রক্ষা করেছে এবং এজন্য তিনি মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ভারত তার মায়ের জীবন রক্ষা করেছে। এজন্য তিনি মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ। ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি এনডিটিভিতেও প্রচারিত হয়েছে।

জয় বলেন, “ভারত সবসময়ই আমাদের ভালো বন্ধু। সংকটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে।” তার দাবি—অভ্যুত্থানকালে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিল।

গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জনরোষের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক হাজার চারশ’র বেশি মানুষ নিহত হন।

ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। তবে জয়ের অভিযোগ—বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে মানা হয়নি। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অবশ্য জানিয়েছেন, বিচার ছিল ‘স্বচ্ছ’ এবং কোনো চাপ ছাড়াই সম্পন্ন হয়েছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন—তার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা নেই। কিন্তু জয় বিপরীত দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসন ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তনে অর্থ ব্যয় করেছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর