কোস্ট গার্ড রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ১১ জন পাচারকারীকে আটক করেছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন অভিযানে যায়। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারকৃত প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার টাকার ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এছাড়াও, পাচারে ব্যবহৃত ফিশিং বোটও উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |