| বঙ্গাব্দ
ad728
ad728

সার্ভেয়ার সাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তীব্র নিন্দা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 24-01-2026 ইং
  • 148118 বার পঠিত
সার্ভেয়ার সাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তীব্র নিন্দা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়—সার্ভেয়ার সাইদুল ইসলাম

ময়মনসিংহের ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার সাইদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সাইদুল ইসলাম জানান, সম্প্রতি “Bhaluka Com” নামে একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রচার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এসব অপপ্রচারের মাধ্যমে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার সম্মান, ভাবমূর্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “কয়েকটি টাকার বিনিময়ে যাচাই-বাছাই ছাড়াই একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করা চরম দায়িত্বহীনতা ও নৈতিক অবক্ষয়ের পরিচয়। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনো আইনগত কিংবা বাস্তব ভিত্তি নেই।”

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে শুধু ব্যক্তিগতভাবে তাকে হেয় করা নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে।

সার্ভেয়ার সাইদুল ইসলাম স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবিলম্বে ওই পেজ থেকে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহল ও প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কুৎসা রটনা ডিজিটাল অপরাধের শামিল। তারা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর