| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-02-2026 ইং
  • 1501 বার পঠিত
লোহাগাড়ায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবক সামশুল আলমের মরদেহ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে সামশুল আলম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামশুল আলম চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ডেবার পাড় এলাকার বাসিন্দা সিরাজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও ইউপি সদস্য জানে আলম জানান, বিয়ের পর থেকেই নিহতের স্ত্রী জান্নাত আরা বেগম বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সামশুল আলম শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে একটি কক্ষে তিনি স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর