সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্ত্রী তাঁর দপ্তরে উপস্থিত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে প্রশাসকরা তাঁদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিজ নিজ সিটির উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী—
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান
খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু
সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রশাসকদের এ সাক্ষাৎকে সংশ্লিষ্ট মহলে দায়িত্ব গ্রহণ-পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |