| বঙ্গাব্দ
ad728
ad728

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: পৃথক অভিযানে ২০ আসামি গ্রেফতার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 106125 বার পঠিত
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: পৃথক অভিযানে ২০ আসামি গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার আলোচিত মামলায় ২০ জন পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার আলোচিত মামলায় ধারাবাহিক অভিযানে ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) গ্রেফতার করেছে ১৩ জন এবং জেলা পুলিশ গ্রেফতার করেছে আরও ৭ জনকে।

র‍্যাব সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনায় র‍্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত করে আরও দেড় থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এরপর থেকে পলাতক আসামিদের ধরতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে। সর্বশেষ গত ২৭ মার্চ পৃথক অভিযানে নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের পাহাড়তলী এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়।

এর আগে বিভিন্ন সময়ে সীতাকুণ্ড, চান্দগাঁও, খুলশী, আকবরশাহসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি কক্সবাজার ও নোয়াখালীতেও যৌথ অভিযানে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর