| বঙ্গাব্দ
ad728
ad728

৯৯৯-এ কলের সূত্রে দ্রুত অভিযান, জীবিত ফিরলেন শ্রমিকরা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 01-04-2026 ইং
  • 88644 বার পঠিত
৯৯৯-এ কলের সূত্রে দ্রুত অভিযান, জীবিত ফিরলেন শ্রমিকরা
ছবির ক্যাপশন: কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ মার্চ সোমবার সকাল ১০টায় চারজন শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ ‘মেঘনা হোপ’-এ কাজের উদ্দেশ্যে যান। পরদিন ৩১ মার্চ বিকেল ৩টায় কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটে করে চট্টগ্রামে ফেরার পথে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়েন।

এ সময় এমবি লিউ পার্ট-২ জাহাজের এক ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতদের কবলে থাকা বোটসহ চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর