তীব্র গরমে জ্বালানি সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা খোলা রোদে দাঁড়িয়ে থাকায় ভোগান্তি কিছুটা বেশি অনুভূত হচ্ছে।
এই অবস্থায় মানবিক উদ্যোগ হিসেবে এগিয়ে এসেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস্। তিনি লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের মাঝে পানি বিতরণ করেন, যা তীব্র গরমে কিছুটা স্বস্তি এনে দেয়।
উপস্থিত অনেকেই জানান, এ ধরনের উদ্যোগ চলমান পরিস্থিতিতে মানবিক সহমর্মিতার পরিচয় বহন করে এবং মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
সাহেদ বকস্ বলেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে তিনি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |