রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার(১৬ মে) সকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে ৷ কর্মসূচির প্রথম দিন চট্টগ্রামের শষ্যভান্ডার গুমাইবিল, সরফভাটার গুরুত্বপূর্ণ সড়কের ধারে ও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন শুরু করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির তদারকি করছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এই কর্মসূচীর আওতায় এক বছরে প্রায় ৫০ হাজার চারা রোপণ করা হবে বলে জানান ইউএনও ৷
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান(ইউএনও) আরো জানান, গ্রীণ রাঙ্গুনিয়া গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ ৷ প্রথম দিনেই শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষরা বৃক্ষ রোপণে আগ্রহ দেখাচ্ছেন ও সহায়তা করছেন ৷ সামনের দিনগুলোতে তিনি আরো ব্যাপক জনসম্পৃক্ততার প্রত্যাশা করেন ৷ এছাড়াও শীগ্রই চট্টগ্রামের জেলা প্রশাসক এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান ইউএনও ৷
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |