চট্টগ্রামের কর্ণফুলী নদী-তে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যৌথ অভিযান চালিয়ে ৯টি অননুমোদিত বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর কর্ণফুলী চ্যানেলের নিরাপত্তা ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে গত ১১ মে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ নৌরুটে বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য পরিবহনে নিয়োজিত কোস্টার, লাইটার ও ট্যাংকারের নিরাপদ চলাচলের স্বার্থে বহিঃনোঙ্গরসহ কর্ণফুলী চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পূর্ব জোন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পুলিশ-এর সমন্বয়ে বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্ণফুলী নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯টি অননুমোদিত বাল্কহেড জব্দ করা হয়। পরে চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্কহেড মালিকদের কাছ থেকে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে বাল্কহেড ও সংশ্লিষ্ট ক্রুদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |