| বঙ্গাব্দ
ad728
ad728

আকবরশাহে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ মোস্তফা জাহেদ
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 509 বার পঠিত
আকবরশাহে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: উদ্ধারকৃত বিদেশি মদসহ গ্রেপ্তার আসামি।

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার বিশেষ অভিযানে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) আকবরশাহ থানাধীন পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে রাস্তার ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রবিউল হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. চাঁন মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ৩ বোতল ইম্পেরিয়াল হুইস্কি এবং ১ বোতল অরেঞ্জ কুরাকাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নোয়াখালীর চরজব্বর থানার খাসেরহাট এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পিকে সেন কম্পাউন্ড এলাকার টিএম বড়ুয়া ভবনে বসবাস করছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আকবরশাহ থানায় মামলা রুজু করা হয়েছে।

পরে আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর