২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩২ হাজার ৯২ জন। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে প্রায় ৪৪ দশমিক ৫ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
অন্যদিকে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম প্রকাশিত ফলে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর আরও ৩ হাজার ৭৯ জনের ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়। এতে পুনর্নিরীক্ষণ শেষে গত বছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ৭২ হাজার ১৭৬ জনে।
সে হিসাবে, গত বছরের চূড়ান্ত ফলের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৯২ জন কমেছে। এক বছরের ব্যবধানে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যায় এই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |