| বঙ্গাব্দ
ad728
ad728

জনগণের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কাজে যুবদলকে এগিয়ে আসতে হবে: ডা. শাহাদাত

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 1586 বার পঠিত
জনগণের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কাজে যুবদলকে এগিয়ে আসতে হবে: ডা. শাহাদাত
ছবির ক্যাপশন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

জনগণের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কাজে যুবদলের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।


শনিবার (৩১ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


ডা. শাহাদাত বলেন, রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ। নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক শৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসনে যুবদলের নেতাকর্মীদের সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।


তিনি বলেন, যত্রতত্র রিকশা-ভ্যান দাঁড় করানো এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে নগরীতে জনদুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা সমাধানে যুবদলের সাংগঠনিক শক্তিকে জনকল্যাণে কাজে লাগানো সম্ভব।


তিনি আরও বলেন, ‘আমি একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ চট্টগ্রাম গড়ে তুলতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের ত্যাগের মর্যাদা রক্ষায় নেতাকর্মীদের সততা, নৈতিকতা ও জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ সংগঠনের নেতারা।


যুবদল চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল।


এ সময় বিএনপি, মহিলা দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর