| বঙ্গাব্দ
ad728
ad728

শ্রমিক আন্দোলনে মেট্রোরেলে বিঘ্ন, মিরপুরের ৩ স্টেশন বন্ধ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 2775 বার পঠিত
শ্রমিক আন্দোলনে মেট্রোরেলে বিঘ্ন, মিরপুরের ৩ স্টেশন বন্ধ
ছবির ক্যাপশন: শ্রমিক আন্দোলনের কারণে মিরপুরে মেট্রোরেলের কয়েকটি স্টেশনে সাময়িকভাবে যাত্রীসেবা বন্ধ রাখা হয়।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রভাবে ঢাকার মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে মিরপুরের তিনটি স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে বেলা ২টার দিকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মিরপুর-১০ স্টেশনের নিচের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ কারণে বেলা ১১টা ৩৮ মিনিটে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়।


এ সময় স্টেশনের প্রবেশ ও বের হওয়ার সব গেট বন্ধ রাখা হয়। পাশাপাশি মিরপুর-১০ স্টেশনে কোনো ট্রেন থামানো হয়নি।


তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি। নির্ধারিত রুটে ট্রেন চলাচল অব্যাহত ছিল।


শ্রমিক আন্দোলনের কারণে মিরপুরের আরও দুটি স্টেশনেও সাময়িকভাবে যাত্রীসেবা বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ২টার দিকে স্টেশনগুলো আবার চালু করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর