| বঙ্গাব্দ
ad728
ad728

দিল্লিতে ইন্ডিয়া জোটের পদযাত্রা, পাল্টা শক্তি প্রদর্শনে বিজেপির র‍্যালি

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 2633 বার পঠিত
দিল্লিতে ইন্ডিয়া জোটের পদযাত্রা, পাল্টা শক্তি প্রদর্শনে বিজেপির র‍্যালি
ছবির ক্যাপশন: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ও পদযাত্রা করেন বিরোধী জোটের নেতারা।

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।


এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলো।


বিরোধী জোটের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।


এর আগে শনিবার (৩১ অক্টোবর) দিল্লিতে প্রতীকী সংসদ অধিবেশনের আয়োজন করে ইন্ডিয়া জোট। সেখানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছয়টি অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে প্রস্তাব উত্থাপন করা হয়। 



রোববারের কর্মসূচিতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দলসহ বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা অংশ নেন। অন্যদিকে, একই দিন দিল্লিতে পাল্টা কর্মসূচি ও পদযাত্রা করে ক্ষমতাসীন বিজেপি। 



তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে রাজনৈতিক পক্ষপাতের বিষয়টি অস্বীকার করেছে। কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত ও একাধিকবার নিবন্ধিত ভোটারদের নাম বাদ দিতেই এই সংশোধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর