জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মানবিকতা, সহনশীলতা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে হবে। বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, আসিফ ইকবাল ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্না।
আলোচনা সভার পাশাপাশি আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের টিনা মারমা। দ্বিতীয় হন আইন বিভাগের নুসরাত জাহান এবং তৃতীয় হন অর্থনীতি বিভাগের ইবতিসাম আজম তাসকিন। চতুর্থ স্থান অর্জন করেন একই বিভাগের হিজবুল্লাহ মাহমুদ রিজভী এবং পঞ্চম হন শরিফা তাসফিয়া মিল্লাত। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দিবসটির ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |