প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতা, বিশেষ করে Peripartum Disseminated Intravascular Coagulation (DIC) এবং Multi Organ Dysfunction-এর আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের ১২ তলা কনফারেন্স হলে ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।
মেডিসিন বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ, প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, ইউএসটিসির প্রফেসর ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ডা. মুসলিনা আক্তার।
এছাড়া ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ডা. শাইফুল আজম সাজ্জাদ, ডা. জামাল উদ্দিন তানিন, ডা. তানজিলা তাবিব চৌধুরী ও ডা. আশরাফুল হক।
আলোচনায় বক্তারা বলেন, Peripartum DIC-এর সঙ্গে মাল্টি-অর্গান ডিসফাংশন যুক্ত হলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়, প্রয়োজনীয় রক্ত ও রক্ত উপাদান সরবরাহ এবং গাইনি, ক্রিটিক্যাল কেয়ার, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আন্তবিভাগীয় সমন্বয়ের বিকল্প নেই। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক।
তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতালের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং জটিল রোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। সেমিনারের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |