জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। এ সময় জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালনে অংশ নেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |