নতুন বেতনকাঠামো অনুযায়ী রোববার (১ নভেম্বর) থেকে তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী আপাতত পুরোনো কাঠামোয় বেতন পাচ্ছেন।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা ও পদোন্নতির পর আর্থিক সুবিধা নির্ধারণে অসংগতি পাওয়া গেছে। এ ছাড়া সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
সূত্র জানায়, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের অনেকের বেতন এখনো নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি।
এসব সমস্যা সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেছেন। তবে এখনো এসব আবেদনের নিষ্পত্তি হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন নির্ধারণের জটিলতা কাটিয়ে পরবর্তী সময়ে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |