কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) বিকেলে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালিয়ে রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের বিভিন্ন এলাকার বলে জানা গেছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |