| বঙ্গাব্দ
ad728
ad728

রংপুরে সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 1642 বার পঠিত
রংপুরে সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবির ক্যাপশন: জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনের কারণে সোমবার রংপুরের বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নেসকো।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায়।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর সময়সূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে—মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্বাংশ, মুলাটোল থানা, গুপ্তপাড়া, লায়ন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকা।

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষে এসব এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর