সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে কমিশন। তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ, নির্বাচনী তফসিল ও অন্যান্য বিস্তারিত তথ্য সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |