বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। ছয় দিনব্যাপী এ আসরের ভেন্যু পার্টনার হিসেবে থাকছে এবিজি স্পোর্টস সিটি।
আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
আন্তর্জাতিক এ আসরে অংশ নেবে এশিয়ার পাঁচ দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেটারদের নিয়েও ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের সক্ষমতা আরও তুলে ধরার সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভা, সামর্থ্য ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |