শ্যামাপূজা ও দীপাবলি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নগরীর জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
রোববার (৮ নভেম্বর) তিনি পূজামণ্ডপটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন সিএমপি কমিশনার। একই সঙ্গে শ্যামাপূজা ও দীপাবলি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
উৎসবকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |