| বঙ্গাব্দ
ad728
ad728

শ্যামাপূজা-দীপাবলির নিরাপত্তায় জেএমসেন হল পরিদর্শনে সিএমপি কমিশনার

রিপোর্টারের নামঃ মোস্তফা জাহেদ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 527 বার পঠিত
শ্যামাপূজা-দীপাবলির নিরাপত্তায় জেএমসেন হল পরিদর্শনে সিএমপি কমিশনার
ছবির ক্যাপশন: জেএমসেন হল পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করছেন সিএমপি কমিশনার।

শ্যামাপূজা ও দীপাবলি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নগরীর জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (৮ নভেম্বর) তিনি পূজামণ্ডপটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন সিএমপি কমিশনার। একই সঙ্গে শ্যামাপূজা ও দীপাবলি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

উৎসবকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর